
বাগুইআটি রেল পুকুর ইউনাইটেড ক্লাবের ৭৩তম বর্ষের দুর্গাপুজোর থিম ‘কোলাজ’। শিল্পী সোমনাথ তামলির ভাবনায় হাজার হাজার কেজি পুনর্ব্যবহৃত সংবাদপত্র দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। মা দুর্গার পৌরাণিক আখ্যান, বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং হারিয়ে যেতে বসা সংবাদপত্র সংস্কৃতিও উঠে এসেছে এই অভিনব শিল্পকর্মে।

পশ্চিমবঙ্গে মাদ্রাসা নিয়ে প্রশাসনিক পদক্ষেপ আরও বাড়ছে। ২৫২টি প্রতিষ্ঠানকে বন্ধের নোটিস ও প্রায় ১০০টিকে শোকজের পর কম ছাত্রসংখ্যা ও পরিকাঠামোর ঘাটতি থাকা আরও প্রায় ২৫০টি মাদ্রাসা নিয়ে ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে। অনুমোদন, নথিপত্র ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন আলোচনার কেন্দ্রে।