ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, অনেক তরুণ স্বাধীনতা ও ইচ্ছামতো যা খুশি করার ধারণাকে এক করে ফেলছেন। তাঁর মতে, প্রকৃত স্বাধীনতা অধিকার, দায়িত্ব, সংবিধান ও সামাজিক মূল্যবোধের ভারসাম্যের মধ্যেই নিহিত।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বাড়বাড়ন্তে চাপে কলকাতা পুলিশ। সাইবার নজরদারি বাড়িয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, তথ্য যাচাই না করে শেয়ার করার প্রবণতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।