‘সপ্তডিঙ্গার গুপ্তধন’-এর বিশেষ প্রদর্শনীতে সুবিধাবঞ্চিত শিশু, বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরী ও প্রবীণ মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া হল সিনেমার আনন্দ। আবেগ, হাসি এবং একাত্মতায় ভরা এই উদ্যোগ বাংলা সিনেমার মানবিক দিককে আরও উজ্জ্বল করে তুলেছে।
‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ জাতীয় স্তরে মুক্তি পেল আজ। প্রিমিয়ারের আবেগঘন মুহূর্তের পর দর্শকদের ধন্যবাদ জানাল ছবির টিম। আট বছরের ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা, দর্শকদের ভালোবাসা এবং বাংলা অ্যাডভেঞ্চার সিনেমার নতুন অধ্যায় নিয়ে বিশেষ প্রতিবেদন।
সুন্দরবনের গভীরে লুকোনো অজানা রহস্য নিয়ে ফিরছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। সোনাদা-আবির-ঝিনুকের প্রিয় ত্রয়ী এবার মুখোমুখি হবে প্রকৃতির নির্মম চ্যালেঞ্জের। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই অ্যাডভেঞ্চার থ্রিলার আগামী মে মাসে মুক্তি পাচ্ছে।
চার বছর পর নতুন যাত্রা শুরু করল গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি। মুহূর্তের মাধ্যমে ঘোষণা হলো ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’। সোনা দা, ঝিঙ্ক ও আবিরের প্রত্যাবর্তনে ফের রহস্য ও অ্যাডভেঞ্চারের পথে বাংলা সিনেমা।
Techno India Group Public School-এ Vijaynagar’er Hirey টিমের বিশেষ ভিজিটে সিনেমা, সঙ্গীত ও কল্পনার মিলনে তৈরি হলো এক প্রাণবন্ত উৎসব। কাকাবাবুর জগৎ পর্দা ছেড়ে বাস্তবে এসে ছুঁয়ে গেল ছাত্রছাত্রীদের হৃদয়।
‘যাত্রা শুভ হোক’ গান প্রকাশের মাধ্যমে Vijaynagar’er Hirey নতুন অভিযানের সূচনা করল। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে, দুর্নিবার সাহার কণ্ঠে এই যাত্রাগীতি কাকাবাবু সিরিজের আবেগ ও অনুসন্ধানের চেতনাকে আরও একবার উজ্জ্বল করে তুলেছে।
Vijaynagar’er Hirey-এর টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই ফিরেছে কাকাবাবুর অ্যাডভেঞ্চারের উত্তেজনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই নতুন যাত্রায় রহস্য, ইতিহাস ও রোমাঞ্চ মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।