
গোরক্ষনাথ মন্দিরে জনতা দর্শন, সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন যোগী আদিত্যনাথ
গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে জনতা দর্শনে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাগরিকদের সমস্যা সমাধানের পাশাপাশি শুক্রবার ৫০ হাজার পড়ুয়ার হাতে ট্যাবলেট বিতরণের কর্মসূচিও রয়েছে। জনসংযোগ ও ডিজিটাল শিক্ষায় জোর দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার।



































