জন্মাষ্টমীর আগে দিঘায় দেখা মিলল বিরল আকাশলীলার—জগন্নাথ মন্দিরের মাথায় ভাসমান বৃত্তাকার রামধনু। বিজ্ঞান বলছে এটি সূর্যের চারপাশের বরফ কণার প্রতিফলন, কিন্তু ভক্তদের কাছে এটি প্রভুর অলৌকিক আশীর্বাদ।
পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের কুচাইপুর এখন পরিচিত ‘রাখির গ্রাম’ নামে। এখানকার গৃহবধূরা হাতের তৈরি রাখি, মালা ও সাজসজ্জার সামগ্রী বিক্রি করে গড়ে তুলছেন স্বনির্ভরতার গল্প। ভালোবাসা ও সম্পর্কের সঙ্গে জুড়ে যাচ্ছে জীবিকার নতুন আশাও।
থ্যালাসেমিয়ার বিরুদ্ধে তিন দশকেরও বেশি সময় ধরে রক্তদান ও সচেতনতা গড়ে তোলা রায়গঞ্জের সুব্রত সরকার আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। ভুটানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে “থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী” গড়ার প্রয়াসে তাঁকে এই সম্মান প্রদান করা হয়।
৬ অগস্ট ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার সম্মান রক্ষায় তিনি অংশ নেবেন পদযাত্রায়। ৭ অগস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।