৪৫০০ ছাত্রছাত্রীর স্বপ্নপূরণ, সাইন্স ল্যাব-লাইব্রেরি গড়ল “অশোক ব্যানার্জী ফাউন্ডেশন”

কাকদ্বীপের বামানগর সুবলা হাই স্কুল পেল নতুন সাইন্স ল্যাব ও লাইব্রেরি। পাশে দাঁড়াল অশোক ব্যানার্জী ফাউন্ডেশন। আইনজীবী মিতা ব্যানার্জীর মানবিক উদ্যোগে আবারও সমাজ পেল এক অনন্য দৃষ্টান্ত।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
৪৫০০ ছাত্রছাত্রীর স্বপ্নপূরণ, সাইন্স ল্যাব-লাইব্রেরি গড়ল "অশোক ব্যানার্জী ফাউন্ডেশন"

আপনারা অনেকেই জানেন, আমরা ভালো সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ। তাই এই খবর টা আপনাদের কাছে না এনে পারলাম না। সত্যি বলতে আজ লিখতে লিখতে নিজের অন্তরের কোথাও একটা গর্ব অনুভব হচ্ছে। আর বার বার বিখ্যাত গায়ক মান্না দে-র সেই গান টি মনে পড়ছে – সে আমার ছোট বোন, বড়ো আদরের ছোট বোন।

না না সম্পর্কে, অভিজ্ঞতা, পেশা এবং বিদ্যা বুদ্ধিতে সে আমার ছোট বোন নয় বরং দিদি। কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রীমতী মিতা ব্যানার্জী।

সাম্প্রতিক কালে প্রয়োজনে বহু আইনজীবীর সাথে আলাপচারিতা হয়েছে। সে অভিজ্ঞতা কেমন ছিলো তা আপনারা না বললেও, সেই কঠিন বাস্তব আমি ঠিকই বুঝি। কিন্তু এখানে একেবারেই অন্য রকম। মায়া মমতা দিয়ে গড়া ঠিক যেন মা দূর্গা।

৪৫০০ ছাত্রছাত্রীর স্বপ্নপূরণ, সাইন্স ল্যাব-লাইব্রেরি গড়ল "অশোক ব্যানার্জী ফাউন্ডেশন"

পেশাগত ভাবে আইনি লড়াই এর পাশাপাশি তাকে আমরা পেয়েছি বহুরূপে। কখনো তিনি লড়াই করেন পিছিয়ে পড়া মানুষের জন্য। উদ্যোগ নিয়েছেন শহরের বিভিন্ন স্থানে পাওয়া পরিচয় ও দাবিহীন লাশের যেন সসম্মানে শেষ কৃত্য হয়। আবার একই সাথে পথের সারমেয় দের সুরক্ষা ও তাদের বিরুদ্ধে আইনি সুরক্ষার লড়াই করা।

পিতা স্বর্গীয় অশোক ব্যানার্জীর, স্মৃতিতে তৈরী অশোক ব্যানার্জী ফাউন্ডেশন কে নিয়েই, আইনজীবী মিতা ব্যানার্জী আজ সমাজে দশভুজার দৃষ্টান্ত।

এবার তিনি পাশে দাঁড়ালেন, কাকদ্বীপের বামা নগর সুবলা হাই স্কুলের পাশে। এই স্কুলে মেধাবী ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৪৫০০ যারা আজও প্রত্যেকে নিজেদের প্রস্তুত করছেন জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য। অতীতেও একাধিক ছাত্রছাত্রী ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেছেন। স্কুলের প্রয়োজন ছিলো একটি সাইন্স ল্যাব ও একটি লাইব্রেরি র। সেই প্রয়োজন মেটালো অশোক ব্যানার্জী ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার আইনজীবী বরুন রায়, বামা নগর সুবলা হাই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য একটি জিম বা আধুনিক ব্যামাগার করে দেবারও প্রতিশ্রুতি দিয়েছেন।

কে বলে আমাদের রাজ্যে ভালো ঘটনা ঘটে না?? ভালো খবর হয়না?? আসলে এসব ভালো খবর আপনাদের কাছে প্রথম সারির সংবাদ মধ্যেমরা এগিয়ে দেবে না। তারা ব্যবসা বোঝে আর আমরা বুঝি মনের আনন্দ আর তৃপ্তি।

RELATED Articles :
কলকাতা

৫,৬০০ পদ, ১,১০৮ কেজির কেক! জন্মাষ্টমীর ভোগে মন্দিরে মহা আয়োজন

৫,৬০০ পদ এবং ১,১০৮ কেজির বিশাল কেক নিয়ে জন্মাষ্টমীর মহাভোগ আয়োজন। কৃষ্ণের জন্মোৎসবকে কেন্দ্র করে মন্দিরের এই নজিরবিহীন প্রস্তুতি ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।

Read More »
কলকাতা

কলকাতা পুজোয় নতুন সুরের আবহ, বিশেষ সঙ্গীত রচনা উন্মোচন করলেন পণ্ডিত বিশ্ব মোহন ভাট

কলকাতার ৮৪তম মণিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজোর জন্য বিশেষ সঙ্গীত রচনা উন্মোচন করলেন গ্র্যামি জয়ী পণ্ডিত বিশ্ব মোহন ভাট। মহিষাসুরমর্দিনীর আবহ, মোহন বীণা ও তিন প্রজন্মের ভাট পরিবারের সঙ্গীত সহযোগিতায় তৈরি এই সৃষ্টি成为েছে এবারের পুজোর অন্যতম আকর্ষণ।

Read More »
কলকাতা

কলকাতা পুলিশের পুজো প্রস্তুতি জোরদার: ভিড় সামলাতে বড় মণ্ডপে বিশেষ নজর, ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনায় লালবাজার

দুর্গাপুজোর আগেই বড় প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের। ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, মণ্ডপের গেট ও ব্যারিকেড, জরুরি পরিষেবার পথ এবং পুজো কমিটির তথ্য সংগ্রহে জোর দিচ্ছে লালবাজার। বড় পুজো-কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারির পাশাপাশি ২০০-র বেশি রাস্তা মেরামতের উদ্যোগও নেওয়া হয়েছে।

Read More »
রাশিফল

আজকের রাশিফল ১ সেপ্টেম্বর ২০২৬: নতুন মাসের শুরুতেই কার ভাগ্যে সাফল্য, অর্থ ও প্রেম? দেখে নিন ১২ রাশির ভবিষ্যৎ

১ সেপ্টেম্বর ২০২৬-এর আজকের রাশিফলে ১২ রাশির কর্মজীবন, অর্থ, প্রেম, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনার সম্ভাবনা তুলে ধরা হল। নতুন মাসের শুরুতে কোন রাশির ভাগ্যে সাফল্য, আর কাদের সতর্ক থাকা প্রয়োজন—জেনে নিন মেষ থেকে মীন পর্যন্ত সম্পূর্ণ দৈনিক রাশিফল।

Read More »
বিনোদন

Bigg Boss Bangla: কাঁচের ঘরের ওপারে শুরু রহস্যের খেলা, মলে Star Jalsha-র বিশেষ অ্যাক্টিভেশনে দর্শকদের লাইভ ঝলক

কলকাতায় Star Jalsha-র অভিনব Mall Activation-এ কাঁচের ঘরের মাধ্যমে দর্শকদের সামনে উঠে এল Bigg Boss Bangla House-এর ঝলক। মুখোশধারী পারফর্মার, রহস্যময় পরিবেশ ও ‘দুর্গ জয় সহজ নয়’ থিমে তৈরি এই অভিজ্ঞতার পর ৩০ আগস্ট গ্র্যান্ড লঞ্চ ঘিরে বাড়ছে উত্তেজনা।

Read More »
রাশিফল

আজকের রাশিফল ২৯ আগস্ট ২০২৬: কোন রাশির ভাগ্যে সাফল্য, অর্থলাভ ও প্রেমের যোগ? জেনে নিন মেষ থেকে মীন

২৯ আগস্ট ২০২৬, শনিবারের আজকের রাশিফলে মেষ থেকে মীন—কোন রাশির কর্মক্ষেত্রে সাফল্য, কোথায় অর্থলাভের সম্ভাবনা, কার প্রেমজীবনে আসতে পারে সুখবর এবং কাদের আজ আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন, জেনে নিন বিস্তারিত দৈনিক রাশিফল।

Read More »
error: Content is protected !!