তৃণমূল নেতা ও বিধায়কের মেয়ের নাম অযোগ্য তালিকায়, আগাম ফাঁস হওয়ায় উত্তাল রাজ্য

স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের আগেই ফাঁস! সূত্রের দাবি, তালিকায় রয়েছে তৃণমূল নেতা থেকে বিধায়কের মেয়ের নাম। প্রায় ১,৯০০ জনের নাম উঠে আসায় শনিবার সকাল থেকেই হুলস্থূল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
তৃণমূল নেতা ও বিধায়কের মেয়ের নাম অযোগ্য তালিকায়, আগাম ফাঁস হওয়ায় উত্তাল রাজ্য

শনিবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। সুপ্রিম কোর্টের নির্দেশে দুপুরে স্কুল সার্ভিস কমিশনের (SSC) অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও, তার আগেই সেই তালিকা ফাঁস হয়ে যায়। সূত্রের দাবি, তালিকায় রয়েছে তৃণমূল নেতা, অঞ্চল সভাপতি, এমনকি এক বিধায়কের মেয়ের নামও। পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নামও নাকি ওই তালিকায় রয়েছে। ফলে নতুন করে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ঘিরে তীব্র হয়েছে রাজনৈতিক অঙ্গনের লড়াই।

প্রকাশিত তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অযোগ্য প্রার্থীর সংখ্যা ৯৯৩ জন এবং একাদশ-দ্বাদশে ৮১০ জন। এর মধ্যে প্রায় ৮০৮ জন ওএমআর শিট জালিয়াতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন। আবার অনেকেই rank জাম্প করে চাকরি পেয়েছেন। সব মিলিয়ে প্রায় ১,৯০০ জনের নাম রয়েছে অযোগ্য তালিকায়।

এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য— “এ হল স্বজনপোষণ ও দুর্নীতির চরম উদাহরণ। প্রকৃত সংখ্যা আরও বেশি, সরকার অনেক নাম চেপে যাচ্ছে।”

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে বলেন, “বাংলার যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে যারা খেলছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবার বাংলা বিচার চাইছে।”

শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতের পরীক্ষায় তাঁদের অংশগ্রহণ বন্ধ করতে হবে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়েছেন, এই পরীক্ষায় কোনো অযোগ্য প্রার্থী যেন অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

যোগ্য অথচ দীর্ঘদিন চাকরিহারা প্রার্থীরা আলাদা পরীক্ষা নেওয়ার দাবি তুললেও আদালত সেই আবেদন খারিজ করেছে। বিচারপতি সঞ্জয় কুমারের পর্যবেক্ষণ অনুযায়ী, বয়সে ছাড় ও অভিজ্ঞতার সুবিধা থাকায় তাঁদের একই পরীক্ষায় বসতেই হবে।

এই ঘটনার জেরে শিক্ষাক্ষেত্রের নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অযোগ্যদের তালিকা আগাম ফাঁস হয়ে যাওয়ায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এখন নজর সবাই রেখেছে—এই কেলেঙ্কারির পর ভবিষ্যতে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কোন পথে এগোয়।

RELATED Articles :
বিনোদন

কলকাতায় ‘ফুল পিশি ও এডওয়ার্ড’ টিমের ঝলমলে সমাপ্তি উদযাপন, নারী দিবসে তারকাখচিত সানডাউনার

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় পোলো ফ্লোটেলে অনুষ্ঠিত হল “ফুল পিশি ও এডওয়ার্ড” ছবির শুটিং শেষ হওয়ার আনন্দোৎসব। তারকাখচিত উপস্থিতি, মজার আড্ডা, এবং আবেগঘন বক্তব্যে ভরা এই সানডাউনার অনুষ্ঠানে ফুটে উঠল ছবির দলগত বন্ধন ও প্রত্যাশা।

Read More »
পশ্চিমবঙ্গ

ধর্মতলায় ধর্নামঞ্চের পাশে মমতা–অভিষেকের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক: কী বার্তা দিল এই সাক্ষাৎ? কৌতূহলে তৃণমূল শিবির

ধর্মতলায় ধর্নামঞ্চের কাছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা তুঙ্গে। সাংগঠনিক কৌশল, রাজনৈতিক পরিস্থিতি নাকি ভবিষ্যৎ কর্মসূচি—ঠিক কী নিয়ে আলোচনা হল, তা নিয়েই বাড়ছে কৌতূহল।

Read More »
কলকাতা

ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে! ব্যস্ত রাস্তায় বিপজ্জনক লরির দাপট নিয়ে বাড়ছে উদ্বেগ

অতিরিক্ত বোঝাই লরির কারণে ব্যস্ত রাস্তায় তৈরি হল বিপজ্জনক পরিস্থিতি—ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে উঠে যাওয়ার দৃশ্য ঘিরে বাড়ছে উদ্বেগ। সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মালবোঝাইয়ের ঝুঁকি নিয়ে উঠে আসছে বড় প্রশ্ন।

Read More »
কলকাতা

অলিগলিতে কেন্দ্রীয় বাহিনীর কড়া টহল: সাড়ে সাত কিলোমিটার ‘রুট মার্চ’-এ কলকাতার পালস ধরল শহর

কলকাতার অলিগলি ও প্রধান সড়কে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বার্তা, নাগরিকদের প্রতিক্রিয়া এবং এই নিরাপত্তা পদক্ষেপের তাৎপর্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

Read More »
রাশিফল

আজকের রাশিফল: ভাগ্যের ইঙ্গিত কী বলছে আপনার জন্য? প্রেম, কর্মজীবন ও অর্থভাগ্যের পূর্ণ বিশ্লেষণ

আজকের রাশিফলে মেষ থেকে মীন—১২টি রাশির জন্যই রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম এবং পারিবারিক জীবনে কী অপেক্ষা করছে আপনার জন্য? জেনে নিন আজকের পূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ এবং দিনটিকে সফল করতে কী কী বিষয় মাথায় রাখা জরুরি।

Read More »
বিনোদন

ঈদে আসছে ‘Domm’: আফরান নিশো–চঞ্চল চৌধুরী–পূজা চেরির রহস্যঘেরা সারভাইভাল থ্রিলারের প্রথম ঝলক প্রকাশ

ঈদুল ফিতরে মুক্তি পেতে চলা থ্রিলার সিনেমা Domm-এর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরির অভিনয়ে তৈরি এই সারভাইভাল গল্প ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

Read More »
error: Content is protected !!