মল্লার স্বপ্ন দেখে একটি পূর্ণাঙ্গ পরিবারের, আর মেঘলা বিশ্বাস করে বিয়ের পরেও নিজের পরিচয় ও স্বপ্ন ধরে রাখায়। এই দুই ভিন্ন ভাবনার মানুষের বিয়ে ঘিরেই স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আশীর্বাদ’। ২৮ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে নতুন এই পারিবারিক গল্প।
স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’ চিকিৎসা দুর্নীতির বিরুদ্ধে সাহস, সত্য ও ন্যায়ের লড়াইয়ের এক ব্যতিক্রমী গল্প। সুষ্মিতা দে ও নবাগত সৌম্যদীপ দত্তের নতুন জুটিকে নিয়ে রহস্য, তদন্ত, প্রেম ও পারিবারিক আবেগে ভরপুর এই ধারাবাহিক শুরু হচ্ছে ২৭ জুলাই।
বিধবা পরিচয়ের গণ্ডি ভেঙে বিশ্বমঞ্চে নিজের ব্যবসায়িক স্বপ্ন পূরণের লড়াইয়ে নামছে কুমকুম। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কুমকুম’-এ প্রেম, আত্মসম্মান, নারী ক্ষমতায়ন এবং বাঙালির ব্যবসায়িক পরিচয়ের নতুন গল্প তুলে ধরা হয়েছে।
স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ সমাজের প্রচলিত সৌন্দর্যবোধকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়ে আসছে আত্মবিশ্বাস, হাস্যরস এবং আত্মপরিচয়ের এক অনন্য গল্প। বাংলা টেলিভিশনের প্রথম মহিলা স্ট্যান্ড-আপ কমেডি ফিকশন হিসেবে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে এই সিরিজ।
স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের এই গল্পে থাকছে হারানো পরিচয় ফিরে পাওয়ার লড়াই। সাইন ল্যাঙ্গুয়েজ টিচার ছুটি আর লয়ার অভিমন্যুর জীবন কীভাবে এক সুতোয় বাঁধা পড়বে? জানতে চোখ রাখুন আগামী ৭ই এপ্রিল থেকে প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে।