গম্ভীর মুখের আড়ালে লুকিয়ে থাকা উষ্ণতা—জয়দীপ আহলাওয়াত সেই অভিনেতা, যাঁকে আমরা ভুল বুঝেছি। পর্দার কঠিন চরিত্রের বাইরে তিনি সংবেদনশীল, সহজ এবং নিজের শিল্প নিয়ে নিঃশব্দে আত্মবিশ্বাসী।
‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর আগে অভিনেতা জয়দীপ আহলাওয়াত সমাজের দীর্ঘদিনের বিশ্বাস—‘পুরুষ কাঁদে না’—নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, আবেগ চেপে রাখা মানসিকভাবে পুরুষদের আরও ক্ষতি করে। এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় পুরুষত্বের সংজ্ঞা।