১৫ বছরে একাধিক ব্লকবাস্টার, পুজো হিট ও ধারাবাহিক বক্স অফিস সাফল্য—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা সিনেমায় গড়েছেন নির্ভরযোগ্য ব্র্যান্ড। মাল্টিপ্লেক্স থেকে মফস্বল, আবেগঘন গল্প বলায় তাঁদের যাত্রা আজও অনুপ্রেরণা জোগায়।
২০২৬ শুরু হতেই টানা ১৪তম বারের মতো ‘দেশের নম্বর ১ নায়িকা’ হিসেবে নির্বাচিত দীপিকা পাড়ুকোন। ২০২৫ সালে কোনও ছবি মুক্তি না পেলেও জনমনে তাঁর প্রভাব ও জনপ্রিয়তা পৌঁছেছে নতুন উচ্চতায়, প্রমাণ করল ‘মুড অফ দ্য নেশন’ পোল।