বিমানবন্দর এক্সিট রোডে ট্রাফিক ব্লকের অনুমতি না দেওয়ায় অরেঞ্জ লাইন মেট্রো প্রকল্পে নতুন জট। পুলিশের নিরাপত্তা ও যানজট সংক্রান্ত আপত্তিতে কাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা। সময়সীমা ও ব্যয়ের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মেট্রোর অতিরিক্ত ভিড় আর বাসের অভাব—এই দুই সমস্যার মধ্যে প্রতিদিন আটকে পড়ছেন কলকাতার লক্ষ লক্ষ নিত্যযাত্রী। যাতায়াতের এই সংকট শুধু সময় নয়, কেড়ে নিচ্ছে স্বস্তি, মানসিক শান্তি ও আর্থিক স্থিতিও।