ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জল্পনা তুঙ্গে, বাংলা ক্রিকেটে আসছে কি ফের ‘মহারাজ’ যুগ?

ইডেনে দাঁড়িয়ে CAB প্রেসিডেন্ট পদে ফের দাঁড়ানোর ঘোষণা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’-র এই মন্তব্যেই ফের চড়ছে উত্তেজনার পারদ। বাংলা ক্রিকেটে কি তবে আবার ফিরছে ‘মহারাজ’ যুগ?

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জল্পনা তুঙ্গে, বাংলা ক্রিকেটে আসছে কি ফের ‘মহারাজ’ যুগ?

বিশেষ প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নাম— সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট ক্যারিয়ার শেষে কখনও ধারাভাষ্যকার, কখনও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর, আবার কখনও বিসিসিআই প্রেসিডেন্টের আসনে বসেছেন ‘দাদা’। বাংলা ক্রিকেট সংস্থার (CAB) সচিব ও সভাপতির দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। এবার ফের সেই চেনা পথে পা বাড়াচ্ছেন বলেই মনে করছে ক্রীড়া মহল।

সূত্রের খবর, চলতি বছরের ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই ইডেন গার্ডেনসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ স্পষ্ট করে দিয়েছেন— তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চলেছেন। তাঁর এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই জোর জল্পনা শুরু হয়েছে বাংলা ক্রিকেট মহলে। নির্বাচন হবে, না কি সর্বসম্মতভাবে নির্বাচন ছাড়াই ‘দাদা’ ফের ফিরবেন এই পদে— সেটা সময়ই বলবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল— রাজনীতি ও জাতীয় দলের কোচ, দু’টি দায়িত্বের মধ্যে কোনটি বেছে নেবেন? উত্তর দিতে গিয়ে সৌরভ জানিয়েছিলেন, জাতীয় দলের কোচ হতে তাঁর আপত্তি নেই, তবে আপাতত সেই সম্ভাবনা নেই বললেই চলে। তবে তার বক্তব্যের সুরেই বোঝা গিয়েছিল, তিনি এখনও প্রশাসনিক ভূমিকায় সক্রিয়ভাবে থাকতে আগ্রহী।

সিএবি প্রেসিডেন্ট হিসেবে তাঁর আগের অভিজ্ঞতা এবং ভারতীয় ক্রিকেটে অবদান বিবেচনায়, সৌরভ ফের এই পদে ফিরলে বাংলা ক্রিকেটে নতুন উদ্দীপনার সঞ্চার হবে বলেই আশাবাদী ক্রীড়ামহল।

সৌরভ নিজেই বলেছেন, “আমি সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি।”
এই একটিই মন্তব্য যথেষ্ট ছিল রাজ্য ক্রিকেটে উত্তেজনার পারদ চড়াতে।

RELATED Articles :
কলকাতা

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, মৃত্যু ৯ জনের! রাত ২টার আগুনে মৃত্যুপুরী নিউ মার্কেট চত্বর

মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে বুধবার ভোররাতে ভয়াবহ আগুনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার বছরের শিশুও রয়েছে। রাত ২টার আগুনে ঘন ধোঁয়ায় আতঙ্ক ছড়ায়। অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিনিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

Read More »
দেশ বিদেশ

UAE-তে ‘সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা’র সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যেতে বলল প্রশাসন

সংযুক্ত আরব আমিরশাহিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। UAE প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। দুটির কোনোটিই UAE-র স্থলভাগে আঘাত করেনি।

Read More »
পশ্চিমবঙ্গ

তারাপীঠে অগ্নি-নিরাপত্তা অভিযানে ১৫ হোটেল সিল, কড়া নজরে পর্যটন নগরী

তারাপীঠের হোটেল ‘বিদেশিনী’-তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ বীরভূম জেলা প্রশাসনের। অগ্নি-নিরাপত্তা ও প্রয়োজনীয় সরকারি অনুমোদনের ঘাটতির অভিযোগে চাঁদিপুর এলাকার ১৫টি হোটেল ও লজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠজুড়ে শুরু হয়েছে বিশেষ নিরাপত্তা অডিট।

Read More »
বিনোদন

অনুপম রায় বাবা হলেন: প্রস্মিতার কোল জুড়ে ছেলে, নতুন অধ্যায়ে সুরের সংসার

গায়ক-সুরকার অনুপম রায় বাবা হলেন। স্ত্রী গায়িকা প্রস্মিতা পালের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। অনুপম নিজেই সুখবরটি ভাগ করে নিয়েছেন। জানা গিয়েছে, কন্যাসন্তান নয়, তাঁদের পরিবারে এসেছে পুত্রসন্তান। ২০২৪ সালে বিয়ের পর এবার বাবা-মা হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন অনুপম ও প্রস্মিতা।

Read More »
বিনোদন

C/O A Journey: বাবাকে খুঁজতে শহরে পাটু, পথেই একাকী প্রতারকের সঙ্গে অপ্রত্যাশিত বন্ধন—আবেগের নতুন গল্পে বনি সেনগুপ্ত

বাবাকে খুঁজতে গ্রাম থেকে কলকাতায় পাড়ি দেওয়া এক ছোট্ট ছেলে পাটুর জীবনে হঠাৎ হাজির হয় একাকী কনম্যান বামা। প্রতীক সরকারের ‘C/O A Journey’ সেই অপ্রত্যাশিত বন্ধনের গল্প, যেখানে পরিবার, একাকীত্ব, বন্ধুত্ব ও আপন ঠিকানা খুঁজে পাওয়ার আবেগ মিলেছে।

Read More »
বিনোদন

বিক্রম প্রামাণিক ফিরছে আরও বড় বিস্ফোরণ নিয়ে! ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’-র অফিসিয়াল টিজারে তুঙ্গে উত্তেজনা

বিক্রম প্রামাণিক ফিরছে আরও বড় সংঘাত নিয়ে! Windows Production প্রকাশ করেছে ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’-র অফিসিয়াল টিজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের মুখোমুখি লড়াই, ৯৬টি লোকেশন, ২,৫০০ শিল্পী এবং বাংলার লোকসংস্কৃতির মেলবন্ধনে ১৫ অক্টোবর ২০২৬ মুক্তি পাবে ছবিটি।

Read More »
error: Content is protected !!