পুনর্জন্ম: ছাইয়ের নিচে লুকিয়ে থাকা আগুন আবার জ্বলে উঠল

The Indian Chronicles ফিরে এল। এই ফিরে আসা শুধু একটি ওয়েবসাইটের নয়, এটি সত্যের প্রতি এক অটল দায়বদ্ধতা ও সাহসিকতার পুনর্জন্ম।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp

The Indian Chronicles ফিরে এল, আগের চেয়েও বেশি তীক্ষ্ণ, আরও বেশি নির্ভীক হয়ে।

একটা সময় ছিল, যখন আমরা শুধু খবর করতাম না—
আমরা সত্যকে খুঁড়ে আনতাম।
গলির মুখে দাঁড়িয়ে থাকা অবহেলিত মানুষটার কথা বলতাম,
ক্ষমতার অলিন্দে যে কুৎসিত গন্ধ লুকানো, সেটা সবাইকে শোনাতাম।

কিন্তু কেউ চায় না এমন প্রশ্ন হোক,
চায় না কেউ বলুক,
“কেন এতো অনিয়ম?
কেন এই নীরবতা?
কে দায়ী?”

আমাদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল কেউ।
হয়তো সফল হয়েছিল সাময়িকভাবে।
The Indian Chronicles-এর ওয়েবসাইট নিঃশব্দে হারিয়ে গিয়েছিল এই ডিজিটাল আকাশ থেকে।
কেউ ক্লিক করলেই সেখানে ছিল blank screen, যেন বলছিল—
“তোমাদের গল্প শেষ।”

কিন্তু সত্যের গল্প শেষ হয় না।
আমরা হারাই না, আমরা জমি কামড়ে পড়ে থাকি।
সুযোগ পেলেই আবার দাঁড়াই।


এই ফিরে আসা কেবল প্রযুক্তির নয়, এটি এক সংকল্পের ফিরে আসা।

আমরা জানি—আলো নিভিয়ে রাখা যায় কিছুক্ষণ,
কিন্তু পুরো অন্ধকারকে চিরকাল আটকে রাখা যায় না।

এই ফিরে আসা সেইসব পাঠকদের জন্য, যারা এখনো বিশ্বাস করেন—
নিরপেক্ষতা একটা সাহসিকতার কাজ।
সাংবাদিকতা একটা দায়িত্ব।


কী নিয়ে ফিরছি আমরা?

✅ সমাজের গোপনতম অসঙ্গতি উন্মোচন

✅ স্বাধীন মতামতের বিশ্লেষণ

✅ সংস্কৃতি, রাজনীতি, মানুষের গল্প

✅ ভয়ের বাইরেও কিছু বলার সাহস


কাল থেকে প্রতিদিন নতুন লেখা, নতুন প্রতিবেদন, নতুন ভিডিও।

আমরা আর চুপ থাকব না।
তুমি যদি সত্যে বিশ্বাস করো, তবে এবার পাশে এসো।


শেষ কথা নয়, আবার শুরু

“পাখির বাসা উড়িয়ে দিলেও,
সে আবার গাছটাকেই ভালোবাসে।
আমরাও তাই করলাম—
ভাঙা ইট, পোড়া কাঠ নিয়ে
আবার গড়ে তুললাম আমাদের সত্যের কেল্লা।”

The Indian Chronicles আবার জেগে উঠেছে।
তুমি প্রস্তুত তো, প্রশ্ন করার জন্য?


✍️ অনিন্দ্য রায়: সম্পাদক, The Indian Chronicles

RELATED Articles :
kolkata-kali-puja-history-heritage
কলকাতা

কালীপুজো ও কলকাতার ইতিহাস: কীভাবে এক শহরের পরিচয়ের সঙ্গে মিশে গেলেন মা কালী?

কলকাতা ও কালীপুজোর সম্পর্ক বাংলার ইতিহাস, শাক্তধর্ম এবং নাগরিক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কালীঘাট মন্দিরের ঐতিহ্য থেকে আধুনিক আলোকসজ্জার পুজোমণ্ডপ—জেনে নিন কীভাবে মা কালীর আরাধনা তিলোত্তমার সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

Read More »
ফুটবল সমর্থকদের ভোটে B.O.A.T হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশেষভাবে ২০০৮ সালের রোনাল্ডোকে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন ভক্তরা। তার অসাধারণ পারফরম্যান্স, গোলস্কোরিং দক্ষতা এবং ম্যাচজয়ী উপস্থিতিই এই স্বীকৃতির মূল কারণ।
খেলাধুলা

B.O.A.T নির্বাচনে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! সমর্থকদের ভোটে ২০০৮ সালের রোনাল্ডোই সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী

ফুটবল সমর্থকদের ভোটে B.O.A.T হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশেষভাবে ২০০৮ সালের রোনাল্ডোকে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন ভক্তরা। তার অসাধারণ পারফরম্যান্স, গোলস্কোরিং দক্ষতা এবং ম্যাচজয়ী উপস্থিতিই এই স্বীকৃতির মূল কারণ।

Read More »
flydubai-captain-smit-machchhar-honoured-by-uae-for-saving-passengers
দেশ বিদেশ

ফ্লাইদুবাই কাণ্ড: সাহসিকতার জন্য স্মিত মচ্ছরকে সম্মানিত করল সংযুক্ত আরব আমিরশাহি! শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের নজির

ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটে ভয়াবহ নিরাপত্তা সঙ্কটের সময় অসাধারণ সাহসিকতা দেখিয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁর এই বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এবং ফ্লাইট ক্রুকে সম্মানিত করেছে সংযুক্ত আরব আমিরশাহি।

Read More »
Indranil Sen: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
কলকাতা

Indranil Sen: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

প্রাক্তন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রি, কোটি টাকার আর্থিক অনিয়ম এবং তদন্তে অসহযোগিতার অভিযোগকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে এই বহুচর্চিত মামলা।

Read More »
gangasagar-mela-expansion-muriganga-bridge-west-bengal
পুজোর সংবাদ

আয়তনে বাড়ছে ৬ লক্ষ বর্গফুট! বদলের বাংলায় জাতীয় মেলার স্বীকৃতির পথে গঙ্গাসাগর

গঙ্গাসাগর মেলার পরিসর ৬ লক্ষ বর্গফুট বাড়ানোর পরিকল্পনা এবং মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের অগ্রগতি ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। উন্নত যোগাযোগ, পর্যটন ও পরিকাঠামোর মাধ্যমে সাগরদ্বীপের ভবিষ্যৎ কীভাবে বদলাতে পারে, রইল তার বিস্তারিত প্রতিবেদন।

Read More »
india-vs-new-zealand-t20-series-third-match-preview-team-updates-2026
খেলাধুলা

ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ: ২-০ ব্যবধানে এগিয়ে ভারত, তৃতীয় ম্যাচে ফিরছে কোন তারকা? জেনে নিন দল ও ম্যাচের আপডেট

ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। ২৭ অক্টোবর ওয়েলিংটনে তৃতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। লকি ফার্গুসনের অনুপস্থিতি, কাইল জেমিসনের প্রত্যাবর্তন এবং সঞ্জু স্যামসন ও তিলক বর্মার ফর্ম—ম্যাচের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট।

Read More »
error: Content is protected !!