মা হতে চলেছেন ক্যাটরিনা? নভেম্বরেই আসছে ‘ভিক্যাট’-এর প্রথম সন্তান!

চার বছরের দাম্পত্যের পর ফের গোপনীয়তার আবহে ভাসছে খুশির খবর—নাকি মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ? নভেম্বরেই কি আসছে ‘ভিক্যাট’–এর সন্তান? নেটিজেনদের প্রশ্নে উসকে উঠছে বলিউডের নতুন জল্পনা।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
মা হতে চলেছেন ক্যাটরিনা? নভেম্বরেই আসছে ‘ভিক্যাট’-এর প্রথম সন্তান!

বিশেষ প্রতিবেদন | The Indian Chronicles

২০২১ সালের ডিসেম্বর—বলিউডের দুই জনপ্রিয় মুখ ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ে যেন ছিল এক রূপকথার পরিণতি। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে গোপনীয়তার চাদরে মুড়ে হয়েছিল সেই বিয়ে। আর এখন, চার বছরের মাথায় ফের গোপনীয়তার আবহে ভেসে আসছে নতুন খুশির খবর—নাকি মা হতে চলেছেন ক্যাটরিনা!

বিয়ের পর থেকে বহুবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও, এবারে সেই জল্পনা যেন আগের চেয়ে অনেক বেশি জোরালো। ক্যাটরিনাকে সিনেমার পর্দায় শেষ দেখা গিয়েছে প্রায় দু’বছর আগে। তারপর থেকে তাঁকে দেখা গেছে কখনও তীর্থযাত্রায়, কখনও বা স্বামীর সঙ্গে নীরব ঘোরাঘুরিতে। কিন্তু সম্প্রতি মুম্বইয়ের একটি ফেরিঘাটে ভিকির সঙ্গে তাঁর উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে আলোচনা।

সাদা রঙের ঢিলেঢালা কো-অর্ড সেট, ধীর পায়ে হাঁটা—সবই নেটাগরিকদের মনে জন্ম দিয়েছে প্রশ্ন, ‘এবার কি সত্যিই আসছে ভিকি-ক্যাটের সন্তান?’ উপরন্তু সমাজমাধ্যমে ভাইরাল একটি পোস্টে তাঁদের ছবি দিয়ে লেখা হয়েছে—“We are becoming three… baby arriving in November!” আশ্চর্যের বিষয়, এই খবর ভিকি বা ক্যাটরিনা—কেউই খণ্ডন করেননি, আবার স্বীকারও করেননি।

গত বছরও অম্বানী পরিবারের বিয়ের অনুষ্ঠানে তাঁর পোশাক ও চলাফেরা দেখে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো গর্ভবতী। কিন্তু এ বার খবরটি যেন আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। কারণ, চার বছর আগে যেমন বিয়েকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা, এবারও সন্তানের জন্ম নিয়েও কি তেমনই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা?

দু’জনেই বর্তমানে চুপচাপ—এ নীরবতা কি আসন্ন খুশির বার্তা বহন করছে, নাকি কেবলই গুঞ্জনের ফেনা? নভেম্বরেই মিলবে সেই উত্তর।

RELATED Articles :
বিনোদন

কলকাতায় ‘ফুল পিশি ও এডওয়ার্ড’ টিমের ঝলমলে সমাপ্তি উদযাপন, নারী দিবসে তারকাখচিত সানডাউনার

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় পোলো ফ্লোটেলে অনুষ্ঠিত হল “ফুল পিশি ও এডওয়ার্ড” ছবির শুটিং শেষ হওয়ার আনন্দোৎসব। তারকাখচিত উপস্থিতি, মজার আড্ডা, এবং আবেগঘন বক্তব্যে ভরা এই সানডাউনার অনুষ্ঠানে ফুটে উঠল ছবির দলগত বন্ধন ও প্রত্যাশা।

Read More »
পশ্চিমবঙ্গ

ধর্মতলায় ধর্নামঞ্চের পাশে মমতা–অভিষেকের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক: কী বার্তা দিল এই সাক্ষাৎ? কৌতূহলে তৃণমূল শিবির

ধর্মতলায় ধর্নামঞ্চের কাছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা তুঙ্গে। সাংগঠনিক কৌশল, রাজনৈতিক পরিস্থিতি নাকি ভবিষ্যৎ কর্মসূচি—ঠিক কী নিয়ে আলোচনা হল, তা নিয়েই বাড়ছে কৌতূহল।

Read More »
কলকাতা

ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে! ব্যস্ত রাস্তায় বিপজ্জনক লরির দাপট নিয়ে বাড়ছে উদ্বেগ

অতিরিক্ত বোঝাই লরির কারণে ব্যস্ত রাস্তায় তৈরি হল বিপজ্জনক পরিস্থিতি—ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে উঠে যাওয়ার দৃশ্য ঘিরে বাড়ছে উদ্বেগ। সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মালবোঝাইয়ের ঝুঁকি নিয়ে উঠে আসছে বড় প্রশ্ন।

Read More »
কলকাতা

অলিগলিতে কেন্দ্রীয় বাহিনীর কড়া টহল: সাড়ে সাত কিলোমিটার ‘রুট মার্চ’-এ কলকাতার পালস ধরল শহর

কলকাতার অলিগলি ও প্রধান সড়কে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বার্তা, নাগরিকদের প্রতিক্রিয়া এবং এই নিরাপত্তা পদক্ষেপের তাৎপর্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

Read More »
রাশিফল

আজকের রাশিফল: ভাগ্যের ইঙ্গিত কী বলছে আপনার জন্য? প্রেম, কর্মজীবন ও অর্থভাগ্যের পূর্ণ বিশ্লেষণ

আজকের রাশিফলে মেষ থেকে মীন—১২টি রাশির জন্যই রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম এবং পারিবারিক জীবনে কী অপেক্ষা করছে আপনার জন্য? জেনে নিন আজকের পূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ এবং দিনটিকে সফল করতে কী কী বিষয় মাথায় রাখা জরুরি।

Read More »
বিনোদন

ঈদে আসছে ‘Domm’: আফরান নিশো–চঞ্চল চৌধুরী–পূজা চেরির রহস্যঘেরা সারভাইভাল থ্রিলারের প্রথম ঝলক প্রকাশ

ঈদুল ফিতরে মুক্তি পেতে চলা থ্রিলার সিনেমা Domm-এর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরির অভিনয়ে তৈরি এই সারভাইভাল গল্প ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

Read More »
error: Content is protected !!