Durand Cup 2025: ইস্টবেঙ্গলকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে ডায়মন্ড হারবার

ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করল নবাগত ডায়মন্ড হারবার এফসি। অভিষেক মরশুমেই ফাইনালে উঠে নজির গড়ল কিবু ভিকুনার ছেলেরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
Durand Cup 2025: ইস্টবেঙ্গলকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে ডায়মন্ড হারবার

কলকাতা, আগস্ট ২০২৫ – কলকাতা ময়দানে আবারও এক বিস্ময়কর ইতিহাসের জন্ম। ইস্টবেঙ্গলকে (East Bengal) হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2025) ফাইনালে উঠে পড়ল নবাগত ক্লাব ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। আর এভাবেই অভিষেক মরশুমেই এক ঐতিহাসিক নজির গড়ে ফেলল দক্ষিণ ২৪ পরগনার এই দল।

ম্যাচ শুরুর আগে থেকেই সবাই ধরে নিয়েছিল, ডার্বি জয়ের আত্মবিশ্বাসে ফাইনালে অনায়াসেই পা রাখবে ইস্টবেঙ্গল। কিন্তু কিবু ভিকুনার (Kibu Vicuna) ছেলেরা যে চমক দিতে তৈরি ছিলেন, তা বুঝিয়ে দিলেন মাঠে নেমে। শেষ পর্যন্ত ২-১ গোলে লাল-হলুদ ব্রিগেডকে বিদায় জানিয়ে ফাইনালের টিকিট কেটে নিল ডায়মন্ড হারবার।

ম্যাচের নাটকীয়তা

প্রথমার্ধে একচেটিয়া আক্রমণ চালিয়েছিল ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ, বিপিন সিং ও মিগুয়েলের সংযোগে রক্ষণ ভাঙতে মরিয়া চেষ্টা চললেও গোলের দেখা মেলেনি। পোস্ট কাঁপিয়ে ফেরত আসে নাওরেম মহেশের দুরন্ত শট। অন্যদিকে, ডায়মন্ড হারবারও প্রতি-আক্রমণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছিল। জবি জাস্টিনের কাটব্যাক থেকে স্যামুয়েলের শট ক্রসবারে লেগে ফেরত আসায় প্রথমার্ধ গোলশূন্য থাকে।

কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ৬৬ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার কোর্তাজার বাইসাইকেল কিকে দারুণ গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন। যদিও মিনিটখানেক পরেই আনোয়ার আলি গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান। তবু ৮৩ মিনিটে পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে আলোচনার কেন্দ্রে চলে আসেন জবি জাস্টিন। তার গোলে ফের এগিয়ে যায় ডায়মন্ড হারবার, আর আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল।

ঐতিহাসিক সাফল্য

ডুরান্ড কাপের ১৩৭ বছরের ইতিহাসে কোনও নবাগত ক্লাব আগে অভিষেক মরশুমে ফাইনালে পৌঁছতে পারেনি। সেই রেকর্ড এবার ভেঙে দিল ডায়মন্ড হারবার। দলের এই জয় যেন বাংলার ফুটবলের নতুন ইতিহাস রচনার পথে প্রথম পদক্ষেপ।

সামনে চ্যালেঞ্জ

ফাইনালে কিবু ভিকুনার ছেলেদের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। অভিষেক মরশুমেই শিরোপা জয়ের হাতছানি ডায়মন্ড হারবারের সামনে। এখন দেখার, স্বপ্নপূরণের মঞ্চে শেষ হাসি হাসতে পারে কি না নবাগত এই ক্লাব।

RELATED Articles :
রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী: মহালয়ার ভোরে দেবীর বহু রূপে সাজবেন শুভশ্রী, আসছে Star Jalsha-র বিশেষ নিবেদন
কলকাতা

রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী: মহালয়ার ভোরে দেবীর বহু রূপে সাজবেন শুভশ্রী, আসছে Star Jalsha-র বিশেষ নিবেদন

মহালয়ার ভোরে দেবীর বহু রূপের নতুন আখ্যান নিয়ে আসছে Star Jalsha-র বিশেষ অনুষ্ঠান ‘রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী’। শুভশ্রীকে দেখা যাবে মা দুর্গা ও দেবী পার্বতীর ভূমিকায়। সঙ্গে থাকছেন ত্রিনা সাহা, মানালি দে, সুস্মিতা, স্বস্তিকা, স্নেহা ও হিয়া মুখোপাধ্যায়।

Read More »
৪ অক্টোবর ২০২৬ রাশিফল: কোন রাশির জীবনে আসবে নতুন সুযোগ? জেনে নিন প্রেম, অর্থ, চাকরি ও স্বাস্থ্যের পূর্বাভাস
রাশিফল

৪ অক্টোবর ২০২৬ রাশিফল: কোন রাশির জীবনে আসবে নতুন সুযোগ? জেনে নিন প্রেম, অর্থ, চাকরি ও স্বাস্থ্যের পূর্বাভাস

৪ অক্টোবর ২০২৬-এর রাশিফলে মেষ থেকে মীন—কর্মক্ষেত্র, প্রেম, অর্থ, ব্যবসা ও স্বাস্থ্যে কী ইঙ্গিত? কোন রাশির সামনে আসতে পারে নতুন সুযোগ, কোথায় প্রয়োজন সতর্কতা? জেনে নিন রবিবারের ১২ রাশির জ্যোতিষভিত্তিক দৈনিক পূর্বাভাস।

Read More »
ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, সল্টলেকে ২ হাজার পুলিশ ও ৪০০-র বেশি সিভিক ভলান্টিয়ার
খেলাধুলা

ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, সল্টলেকে ২ হাজার পুলিশ ও ৪০০-র বেশি সিভিক ভলান্টিয়ার

৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ ঘিরে কলকাতায় জোরদার নিরাপত্তা। প্রায় ২ হাজার পুলিশকর্মী ও ৪০০-র বেশি সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। দর্শকদের তিন দফা তল্লাশি, ডিজিটাল টিকিট যাচাই এবং ৩০০-র বেশি CCTV ক্যামেরায় নজরদারির ব্যবস্থা রয়েছে।

Read More »
কলকাতার আকাশে বর্ষা বিদায়ের সময় মেঘ ও রোদের প্রতীকী ছবি
কলকাতা

দুর্গাপুজোয় বৃষ্টি নাকি শুকনো আবহাওয়া? ৮-১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায়ের ইঙ্গিত

দুর্গাপুজোর আগে বাংলায় স্বস্তির ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে পুজোর আগে মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে পুজোর পাঁচ দিনের নির্দিষ্ট আবহাওয়া এখনই নিশ্চিত নয়।

Read More »
এশিয়ান গেমস ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি, সোনার লড়াইয়ে নজর কাড়ছে হাইভোল্টেজ মহারণ
খেলাধুলা

এশিয়ান গেমস ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি, সোনার লড়াইয়ে নজর কাড়ছে হাইভোল্টেজ মহারণ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেট ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে সোনার পদকের লড়াইয়ে নামছে দুই অপরাজিত দল। শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত এবং বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে। টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

Read More »
৩ অক্টোবর ২০২৬ কোন রাশির জীবনে আসবে নতুন সুযোগ? জেনে নিন প্রেম, অর্থ, চাকরি ও স্বাস্থ্যের পূর্বাভাস
রাশিফল

৩ অক্টোবর ২০২৬ কোন রাশির জীবনে আসবে নতুন সুযোগ? জেনে নিন প্রেম, অর্থ, চাকরি ও স্বাস্থ্যের পূর্বাভাস

৩ অক্টোবর ২০২৬-এর রাশিফলে মেষ থেকে মীন—কোন রাশির কর্মজীবনে আসতে পারে নতুন সুযোগ, কোথায় অর্থের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এবং কোন সম্পর্কে আসতে পারে নতুন মোড়? জেনে নিন আগামীকালের প্রেম, অর্থ, চাকরি, ব্যবসা ও স্বাস্থ্য সংক্রান্ত জ্যোতিষভিত্তিক পূর্বাভাস।

Read More »
error: Content is protected !!