‘এক্তিয়ার বহির্ভূত’, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ভোটের আগে নির্বাচন কমিশনকে ঘিরে উত্তাল বাংলা রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে বিজেপির সুবিধার্থে কাজ করছে। ভোটার তালিকায় কারচুপি ও কমিশনের পদক্ষেপ ঘিরে বাড়ছে উত্তেজনা।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
‘এক্তিয়ার বহির্ভূত’, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিশেষ প্রতিবেদন | The Indian Chronicles
📅 প্রকাশকাল: ৭ই আগস্ট ২০২৫

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনীতির পারদ চড়ছে বাংলায়। আর এবার সেই পারদের কেন্দ্রে উঠে এল নির্বাচন কমিশনকে ঘিরে বিস্ফোরক অভিযোগ। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিল্লি যাওয়ার আগে, রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজাসুজি আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে।

“বেআইনি ভাবে কাজ করছে কমিশন!”

অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন তার সীমারেখা লঙ্ঘন করে কাজ করছে। তাঁর বক্তব্য, “কমিশনের এক্তিয়ার শুরু হয় তখনই, যখন আদর্শ আচরণবিধি চালু হয়। কিন্তু এখনো তো ভোটের ১০-১১ মাস বাকি। এত আগেই কেন কমিশন এমন তৎপর? এভাবে তো প্রশাসনের স্বাভাবিক কাজকর্মই ব্যাহত হচ্ছে!”

তিনি আরও বলেন, “এই কাজের পিছনে বিজেপির পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা ভাষাভাষী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করতে চাইছে বিজেপি। এটা নির্বাচন নয়, এটা ভাষার উপর আঘাত।”

ভোটার তালিকায় কারচুপি? কমিশনের কড়া পদক্ষেপ

তবে নির্বাচন কমিশনও একদিকে নীরব নয়। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বারুইপুর পূর্ব ও ময়না কেন্দ্রের ERO এবং AERO—মোট চার জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কমিশনের দাবি, নিরপেক্ষতা রক্ষা করতেই এই পদক্ষেপ। এর জেরে রাজ্য সরকার ও কমিশনের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে আরও।

“বিচার ব্যবস্থাকেও ব্যবহার করেছিল বিজেপি” — অভিষেক

২০২১ সালের পর থেকে কলকাতা হাইকোর্টের একাধিক মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের নির্দেশ এসেছে। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “বিচার ব্যবস্থাকে যেভাবে কাজে লাগিয়েছিল বিজেপি, এবার নির্বাচন কমিশনকেও একইভাবে ব্যবহার করা হচ্ছে।”

মমতার আশ্বাস: “ভয় পাবেন না, আমি আছি”

এই ঘটনায় বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারও অন্যায় হলে আমি শাস্তি দেব না। আমি জীবন দিয়ে আপনাদের পাশে থাকব।”

RELATED Articles :
বিনোদন

কলকাতায় ‘ফুল পিশি ও এডওয়ার্ড’ টিমের ঝলমলে সমাপ্তি উদযাপন, নারী দিবসে তারকাখচিত সানডাউনার

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় পোলো ফ্লোটেলে অনুষ্ঠিত হল “ফুল পিশি ও এডওয়ার্ড” ছবির শুটিং শেষ হওয়ার আনন্দোৎসব। তারকাখচিত উপস্থিতি, মজার আড্ডা, এবং আবেগঘন বক্তব্যে ভরা এই সানডাউনার অনুষ্ঠানে ফুটে উঠল ছবির দলগত বন্ধন ও প্রত্যাশা।

Read More »
পশ্চিমবঙ্গ

ধর্মতলায় ধর্নামঞ্চের পাশে মমতা–অভিষেকের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক: কী বার্তা দিল এই সাক্ষাৎ? কৌতূহলে তৃণমূল শিবির

ধর্মতলায় ধর্নামঞ্চের কাছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা তুঙ্গে। সাংগঠনিক কৌশল, রাজনৈতিক পরিস্থিতি নাকি ভবিষ্যৎ কর্মসূচি—ঠিক কী নিয়ে আলোচনা হল, তা নিয়েই বাড়ছে কৌতূহল।

Read More »
কলকাতা

ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে! ব্যস্ত রাস্তায় বিপজ্জনক লরির দাপট নিয়ে বাড়ছে উদ্বেগ

অতিরিক্ত বোঝাই লরির কারণে ব্যস্ত রাস্তায় তৈরি হল বিপজ্জনক পরিস্থিতি—ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে উঠে যাওয়ার দৃশ্য ঘিরে বাড়ছে উদ্বেগ। সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মালবোঝাইয়ের ঝুঁকি নিয়ে উঠে আসছে বড় প্রশ্ন।

Read More »
কলকাতা

অলিগলিতে কেন্দ্রীয় বাহিনীর কড়া টহল: সাড়ে সাত কিলোমিটার ‘রুট মার্চ’-এ কলকাতার পালস ধরল শহর

কলকাতার অলিগলি ও প্রধান সড়কে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বার্তা, নাগরিকদের প্রতিক্রিয়া এবং এই নিরাপত্তা পদক্ষেপের তাৎপর্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

Read More »
রাশিফল

আজকের রাশিফল: ভাগ্যের ইঙ্গিত কী বলছে আপনার জন্য? প্রেম, কর্মজীবন ও অর্থভাগ্যের পূর্ণ বিশ্লেষণ

আজকের রাশিফলে মেষ থেকে মীন—১২টি রাশির জন্যই রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম এবং পারিবারিক জীবনে কী অপেক্ষা করছে আপনার জন্য? জেনে নিন আজকের পূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ এবং দিনটিকে সফল করতে কী কী বিষয় মাথায় রাখা জরুরি।

Read More »
বিনোদন

ঈদে আসছে ‘Domm’: আফরান নিশো–চঞ্চল চৌধুরী–পূজা চেরির রহস্যঘেরা সারভাইভাল থ্রিলারের প্রথম ঝলক প্রকাশ

ঈদুল ফিতরে মুক্তি পেতে চলা থ্রিলার সিনেমা Domm-এর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরির অভিনয়ে তৈরি এই সারভাইভাল গল্প ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

Read More »
error: Content is protected !!