টানা বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামছে কলকাতা-সহ গোটা রাজ্যে

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ফের টানা বৃষ্টি নামছে বাংলায়। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
টানা বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামছে কলকাতা-সহ গোটা রাজ্যে

দ্য ইন্ডিয়ান ক্রনিকলস নিউজ ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ফের একবার ভিজতে চলেছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির দাপট বাড়বে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে টানা বৃষ্টি।

টানা বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামছে কলকাতা-সহ গোটা রাজ্যে

বুধবার থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির মাত্রা আরও বাড়বে।

টানা বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামছে কলকাতা-সহ গোটা রাজ্যে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী—

  • বৃহস্পতিবার: পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় প্রবল বৃষ্টি।
  • শুক্রবার: ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
  • শনিবার: দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বর্ষণ হতে পারে।
টানা বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামছে কলকাতা-সহ গোটা রাজ্যে

উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের উপরিভাগের জেলাগুলিতে বৃষ্টি কমলেও, মালদহ ও দুই দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

🌊 সমুদ্রও উত্তাল হয়ে উঠবে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলে প্রবল ঢেউ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টি শহরকে খানিকটা স্বস্তি দিলেও, টানা বর্ষণে জল জমে চরম ভোগান্তি হতে পারে—এমন আশঙ্কাই করছেন শহরবাসী।

RELATED Articles :
পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে বালু মাফিয়ার বিরুদ্ধে বড় অভিযান: উদ্ধার ₹২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা, তদন্তে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গে বালু মাফিয়ার বিরুদ্ধে বড় অভিযানে প্রায় ₹২০ কোটি নগদ অর্থ ও ১৫ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। অবৈধ বালু ব্যবসা, অর্থ পাচার এবং আর্থিক নেটওয়ার্কের যোগসূত্র খতিয়ে দেখতে জোরদার হয়েছে তদন্ত।

Read More »
পশ্চিমবঙ্গ

কলকাতার স্কুলে ১ আগস্ট থেকে ইস্কনের রান্না করা মিড-ডে মিল, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মিলবে ডিম: নতুন উদ্যোগে জোর পুষ্টি ও মানোন্নয়নে

১ আগস্ট থেকে কলকাতার সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে ইস্কনের মাধ্যমে রান্না করা মিড-ডে মিল সরবরাহ শুরু হচ্ছে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম সরবরাহের উদ্যোগে শিক্ষার্থীদের পুষ্টি, খাদ্যের মান এবং মহিলা কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে।

Read More »
দেশ বিদেশ

PM Modi আশ্বাস দিলেন বন্যা-কবলিত রাজ্যগুলিকে সবরকম সহায়তার, ত্রাণ ও পুনর্বাসনে কেন্দ্রের জোরালো উদ্যোগ

ভারতের একাধিক রাজ্যে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চপর্যায়ের পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনে কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের তৎপরতা এবং ভবিষ্যৎ বন্যা মোকাবিলার রূপরেখাও উঠে এসেছে এই প্রতিবেদনে।

Read More »
বিনোদন

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’: চিকিৎসা দুর্নীতির বিরুদ্ধে সাহস, সত্য ও ন্যায়ের লড়াইয়ের এক অনন্য কাহিনি

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’ চিকিৎসা দুর্নীতির বিরুদ্ধে সাহস, সত্য ও ন্যায়ের লড়াইয়ের এক ব্যতিক্রমী গল্প। সুষ্মিতা দে ও নবাগত সৌম্যদীপ দত্তের নতুন জুটিকে নিয়ে রহস্য, তদন্ত, প্রেম ও পারিবারিক আবেগে ভরপুর এই ধারাবাহিক শুরু হচ্ছে ২৭ জুলাই।

Read More »
বিনোদন

‘কাতুকুতু বুড়ো’-র ট্রেলার উন্মোচনে সুর, রহস্য ও আবেগের সন্ধ্যা; ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে উজান গঙ্গোপাধ্যায়ের ছবি

লেক মল অ্যাট্রিয়ামে জমকালো ট্রেলার লঞ্চ ও সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে প্রকাশ পেল উজান গঙ্গোপাধ্যায় পরিচালিত কাতুকুতু বুড়ো-র অফিসিয়াল ট্রেলার। রহস্য, প্রেম, আবেগ ও স্মৃতির মেলবন্ধনে তৈরি এই বাংলা ছবি ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

Read More »
রাশিফল

আজকের রাশিফল ২৪ জুলাই ২০২৬: কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম ও স্বাস্থ্যে কেমন কাটবে আপনার দিন?

আজকের রাশিফলে জেনে নিন ২৪ জুলাই ২০২৬ তারিখে মেষ থেকে মীন—বারোটি রাশির কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম, পারিবারিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পূর্বাভাস। দিনের সম্ভাবনা ও সতর্কতার দিকগুলি এক নজরে দেখে নিন।

Read More »
error: Content is protected !!