সবংয়ের ‘রাখির গ্রাম’: সম্পর্কের সাথে জুড়ে স্বাবলম্বিতার বন্ধন।

পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের কুচাইপুর এখন পরিচিত ‘রাখির গ্রাম’ নামে। এখানকার গৃহবধূরা হাতের তৈরি রাখি, মালা ও সাজসজ্জার সামগ্রী বিক্রি করে গড়ে তুলছেন স্বনির্ভরতার গল্প। ভালোবাসা ও সম্পর্কের সঙ্গে জুড়ে যাচ্ছে জীবিকার নতুন আশাও।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
সবংয়ের ‘রাখির গ্রাম’: সম্পর্কের সাথে জুড়ে স্বাবলম্বিতার বন্ধন।

তারক হরি, পশ্চিম মেদিনীপুর।

দিন পেরোলেই ভাই-বোনের আন্তরিক সম্পর্কের প্রতীক, রাখিবন্ধন। এই উৎসবে শুধু হাতে রাখি বাঁধা নয়, তৈরি হয় এক নতুন বন্ধন—ভালোবাসা, প্রতিশ্রুতি ও নিরাপত্তার। এই উৎসব শুধু ভাইবোনের সম্পর্কের নয়, জীবিকার নতুন আশাও হয়ে উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে।

সবংয়ের ‘রাখির গ্রাম’: সম্পর্কের সাথে জুড়ে স্বাবলম্বিতার বন্ধন।

সবং ব্লকের কুচাইপুর গ্রাম, যা এখন পরিচিত “রাখির গ্রাম” নামে। এখানে প্রায় ৩০টিরও বেশি পরিবারের গৃহবধূরা কয়েক মাস ধরে দিন-রাত পরিশ্রম করে তৈরি করছেন হাজার হাজার রাখি। পরিবারের সমস্ত দায়িত্ব সামলেই তারা ব্যস্ত রাখি, মালা ও অন্যান্য সাজসজ্জার সামগ্রী তৈরিতে। এই কাজই তাঁদের আর্থিক স্বনির্ভরতার মূল ভরসা হয়ে উঠেছে।

সবংয়ের ‘রাখির গ্রাম’: সম্পর্কের সাথে জুড়ে স্বাবলম্বিতার বন্ধন।

স্থানীয় গৃহবধূ শুভ্রা দে বলেন,“সংসারের কাজের ফাঁকে এই কাজ করে যতটুকু উপার্জন হয়, আমাদের মত সাধারণ পরিবারের পক্ষে তা অনেক। এই টাকা আমরা সংসারের খরচে লাগাতে পারি।”

এই উদ্যোগের পেছনে রয়েছেন এলাকার বাসিন্দা স্বপন কুমার অট্ট। তিনি এই গৃহবধূদের কাঁচামাল সরবরাহ করেন এবং পরে সেই তৈরি সামগ্রী সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। তাঁর কথায়,

সবংয়ের ‘রাখির গ্রাম’: সম্পর্কের সাথে জুড়ে স্বাবলম্বিতার বন্ধন।

“এই গ্রামে বেশিরভাগ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। আমি চাই এই শিল্পটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে। সরকারিভাবে একটু সহায়তা পেলে সবাই উপকৃত হতেন।”

এই গ্রামে যে শুধুই রাখি তৈরি হচ্ছে তা নয়—প্লাস্টিক ফুল, রঙিন পুঁতি, মেয়েদের ফ্যাশন সামগ্রী থেকে শুরু করে উৎসবের সময় বিভিন্ন মালা, সবই তৈরি হচ্ছে গৃহবধূদের হাত ধরে। প্রতিটি রাখির সঙ্গে জড়িয়ে থাকছে তাদের পরিশ্রম, আশা ও আত্মনির্ভরতার গল্প।

সবংয়ের ‘রাখির গ্রাম’: সম্পর্কের সাথে জুড়ে স্বাবলম্বিতার বন্ধন।

এই উদ্যোগ শুধুমাত্র গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরাচ্ছে না, পাশাপাশি উদাহরণ তৈরি করছে—কীভাবে সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে সমাজের প্রান্তিক মহিলারাও হয়ে উঠতে পারেন অর্থনৈতিকভাবে স্বাধীন।

রাখি বন্ধনের আগে যেমন চাহিদা বাড়ছে, তেমনই বাড়ছে এই গ্রামের পরিচিতিও। তাই আজ অনেকেই কুচাইপুরকে ভালোবেসে ডাকছেন—”রাখির গ্রাম” নামে।

RELATED Articles :
বিনোদন

‘সাধক বামাক্ষ্যাপা’ টিজার প্রকাশ: মা তারার প্রতি বামার চিরন্তন ভক্তির এক ঝলক

কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে প্রকাশ পেল SVF-এর ‘সাধক বামাক্ষ্যাপা’-র টিজার। তারাপীঠের আবহে বামাচরণ ও মা তারার চিরন্তন সম্পর্ক, সাধনা, ভক্তি ও আত্মসমর্পণের গল্প নিয়ে কালীপুজো ২০২৬-এ বড় পর্দায় আসছে ছবিটি।

Read More »
বিনোদন

প্রেম যখন বেপরোয়া, সাবধানতার জায়গা থাকে কোথায়? আদৃত-আরিয়ার ‘বেপরোয়া’য় নতুন প্রেমের তীব্রতা

আদৃত রায় ও ডেবিউট্যান্ট আরিয়া রায়কে নিয়ে আসছে অভিরূপ ঘোষের নতুন বাংলা ছবি ‘বেপরোয়া’। প্রেমের তীব্রতা, আবেগ, অস্থিরতা ও অনিশ্চয়তার গল্প বলা এই ছবির অফিসিয়াল ট্রেলার ইতিমধ্যেই তৈরি করেছে আগ্রহ। ‘বেপরোয়া’ মুক্তি পাবে ১৭ সেপ্টেম্বর ২০২৬।

Read More »
কলকাতা

৫,৬০০ পদ, ১,১০৮ কেজির কেক! জন্মাষ্টমীর ভোগে মন্দিরে মহা আয়োজন

৫,৬০০ পদ এবং ১,১০৮ কেজির বিশাল কেক নিয়ে জন্মাষ্টমীর মহাভোগ আয়োজন। কৃষ্ণের জন্মোৎসবকে কেন্দ্র করে মন্দিরের এই নজিরবিহীন প্রস্তুতি ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ।

Read More »
কলকাতা

কলকাতা পুজোয় নতুন সুরের আবহ, বিশেষ সঙ্গীত রচনা উন্মোচন করলেন পণ্ডিত বিশ্ব মোহন ভাট

কলকাতার ৮৪তম মণিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজোর জন্য বিশেষ সঙ্গীত রচনা উন্মোচন করলেন গ্র্যামি জয়ী পণ্ডিত বিশ্ব মোহন ভাট। মহিষাসুরমর্দিনীর আবহ, মোহন বীণা ও তিন প্রজন্মের ভাট পরিবারের সঙ্গীত সহযোগিতায় তৈরি এই সৃষ্টি成为েছে এবারের পুজোর অন্যতম আকর্ষণ।

Read More »
কলকাতা

কলকাতা পুলিশের পুজো প্রস্তুতি জোরদার: ভিড় সামলাতে বড় মণ্ডপে বিশেষ নজর, ট্রাফিক ও নিরাপত্তা পরিকল্পনায় লালবাজার

দুর্গাপুজোর আগেই বড় প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের। ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, মণ্ডপের গেট ও ব্যারিকেড, জরুরি পরিষেবার পথ এবং পুজো কমিটির তথ্য সংগ্রহে জোর দিচ্ছে লালবাজার। বড় পুজো-কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারির পাশাপাশি ২০০-র বেশি রাস্তা মেরামতের উদ্যোগও নেওয়া হয়েছে।

Read More »
error: Content is protected !!