ভারত ও আমেরিকার যৌথ অভিযানে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস। অপারেশন মনসুন থান্ডারে চার শহরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে NCB। প্রায় পাঁচ লক্ষ ট্যাবলেটের হদিশ মিলেছে। এই সাফল্যে ভারত-আমেরিকার অংশীদারিত্বের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।