
অস্কারের মঞ্চে ভারতের সরকারি প্রবেশিকা মারাঠি ফোক থ্রিলার ‘গোন্ধল’। সন্তোষ ডাভাখর পরিচালিত কিশোর কদম ও ইশিতা দেশমুখ অভিনীত ছবিটি ১৩ নভেম্বর দেশজুড়ে ছয় ভাষায় মুক্তি পাচ্ছে। মহারাষ্ট্রের লোকসংস্কৃতি, রহস্য, প্রেম ও প্রতারণার গল্প নিয়ে তৈরি এই ছবি ঘিরে বাড়ছে সিনেমাপ্রেমীদের আগ্রহ।