সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার আবহে তৃণমূল কংগ্রেসে শুরু হল প্রজন্মান্তরের পালাবদল। লোকসভায় নতুন দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৬ অগস্ট ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার সম্মান রক্ষায় তিনি অংশ নেবেন পদযাত্রায়। ৭ অগস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব জনজাতি দিবস উপলক্ষে চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।