Super Dad 2026: বাবাদের সম্মান জানাতে কলকাতায় বিশেষ উদ্যোগ, স্বীকৃতি পেলেন সিঙ্গল ফাদার ও পেট ফাদাররাও

কলকাতায় আয়োজিত ‘সুপার ড্যাড ২০২৬’ অনুষ্ঠানে সম্মান জানানো হল নিবেদিতপ্রাণ বাবা, সিঙ্গল ফাদার এবং পেট ফাদারদের। পিতৃত্বের বদলে যাওয়া সংজ্ঞাকে সামনে রেখে বিশেষ উদ্যোগ কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্সের।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp

পিতৃত্বের প্রচলিত সংজ্ঞার বাইরে গিয়ে সমাজে অবদান রাখা বাবাদের সম্মান জানাতে কলকাতায় আয়োজিত হল ‘সুপার ড্যাড ২০২৬’। কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্স (KWBA)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুধুমাত্র জৈবিক বাবাই নন, স্বীকৃতি দেওয়া হয় সিঙ্গল ফাদার এবং পেট ফাদারদেরও।

আয়োজকদের দাবি, আধুনিক সমাজে পিতৃত্বের ধারণা বদলাচ্ছে। পরিবারের প্রতি দায়িত্ব, যত্ন, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে যাঁরা পিতৃত্বের উদাহরণ তৈরি করছেন, তাঁদের কাজকে সামনে আনতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও ভারততত্ত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ভূমি ব্যান্ডের শিল্পী সৌমিত্র রায়, কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট সোমা চক্রবর্তী-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সোমা চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে পিতৃত্ব আর শুধুমাত্র একটি সামাজিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। দায়িত্ব, ত্যাগ, স্নেহ এবং মানবিকতার মধ্য দিয়েই একজন মানুষের পিতৃত্বের পরিচয় তৈরি হয়। সেই অবদানকেই সম্মান জানাতেই ‘সুপার ড্যাড ২০২৬’-এর আয়োজন।

আয়োজকদের মতে, পুরস্কার বিতরণীর গণ্ডি ছাড়িয়ে এই অনুষ্ঠান হয়ে উঠেছে পিতৃত্ব, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতার এক বিশেষ উদযাপন। কর্মজীবন ও পরিবারকে সমানভাবে সামলে চলা বাবাদের পাশাপাশি জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করা সিঙ্গল ফাদার এবং পোষ্যদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখানো পেট ফাদারদের ভূমিকাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

‘সুপার ড্যাড ২০২৬’-এর মাধ্যমে সমাজে বাবাদের অবদানকে নতুন করে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক পিতৃত্বের বার্তাও তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

RELATED Articles :
কলকাতা

দুর্গাপুজো সময় নির্ঘণ্ট ২০২৬: মহালয়া থেকে বিজয়া দশমীর সম্পূর্ণ সূচি, কবে ষষ্ঠী-সপ্তমী-অষ্টমী?

২০২৬ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট জেনে নিন। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৬ অক্টোবর, সপ্তমী ১৭-১৮ অক্টোবর, অষ্টমী ১৯ অক্টোবর, নবমী ২০ অক্টোবর এবং বিজয়া দশমী ২১ অক্টোবর। বোধন, নবপত্রিকা, সন্ধিপুজো, অঞ্জলি ও বিসর্জনের গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে।

Read More »
বিনোদন

যখন একটি বাড়ি অপেক্ষা করে একজন নারীর জন্য: ভালোবাসা, বিয়ে ও পরিবারের নতুন গল্প নিয়ে স্টার জলসার ‘আশীর্বাদ’

মল্লার স্বপ্ন দেখে একটি পূর্ণাঙ্গ পরিবারের, আর মেঘলা বিশ্বাস করে বিয়ের পরেও নিজের পরিচয় ও স্বপ্ন ধরে রাখায়। এই দুই ভিন্ন ভাবনার মানুষের বিয়ে ঘিরেই স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আশীর্বাদ’। ২৮ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে নতুন এই পারিবারিক গল্প।

Read More »
কলকাতা

দুর্গাপুজো শপিং গাইড ২০২৬: কলকাতার কোন কোন বাজারে করবেন পুজোর কেনাকাটা?

দুর্গাপুজো ২০২৬-এর কেনাকাটার জন্য কলকাতার সেরা বাজারগুলির খোঁজ করছেন? গড়িয়াহাট, নিউ মার্কেট, এসপ্ল্যানেড, হাতিবাগান ও দক্ষিণাপনে কী ধরনের শপিং করা যায়, বাজেট কীভাবে পরিকল্পনা করবেন এবং ভিড় এড়িয়ে কীভাবে পুজোর কেনাকাটা সারবেন—জেনে নিন এই সম্পূর্ণ গাইডে।

Read More »
বিনোদন

বনি সেনগুপ্ত ও দর্শনা বণিকের ‘C/O A Journey’-এর ট্রেলারে আবেগ, সম্পর্ক ও এক অচেনা যাত্রার গল্প

বনি সেনগুপ্ত ও দর্শনা বণিক অভিনীত ‘C/O A Journey’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ্যে। প্রতীক সরকার পরিচালিত এই আবেগঘন বাংলা ছবিতে বাবাকে খুঁজতে শহরে পাড়ি দেওয়া শিশু পাটুর গল্পের সঙ্গে জড়িয়ে যায় বন্ধুত্ব, ভালোবাসা, একাকিত্ব ও অপ্রত্যাশিত মানবিক সম্পর্ক।

Read More »
রাশিফল

আজকের রাশিফল ১৮ সেপ্টেম্বর ২০২৬: কোন রাশির দিন কাটবে সাফল্যে, কোথায় সতর্কতা?

১৮ সেপ্টেম্বর ২০২৬-এর আজকের রাশিফলে ১২ রাশির কর্মজীবন, অর্থ, প্রেম ও পারিবারিক পরিস্থিতির সম্ভাব্য দিক তুলে ধরা হল। মেষ থেকে মীন—কোন রাশির জন্য দিনটি নতুন সুযোগের, কোথায় প্রয়োজন সতর্কতার, জেনে নিন আজকের বিস্তারিত বাংলা রাশিফল ও দৈনিক জ্যোতিষ পূর্বাভাস।

Read More »
লাইফ স্টাইল

আড়ম্বরের বাইরে, উৎসবের নতুন রঙে ARYA — Rangoli-র নতুন ফেস্টিভ ফ্যাশন অধ্যায়

কলকাতায় উন্মোচিত হল Rangoli-র নতুন ফেস্টিভ কালেকশন ARYA। “উৎসবের নতুন রঙে” ভাবনায় তৈরি এই কালেকশনে ঐতিহ্যবাহী সিল্ক, জরি ও ভারতীয় craftsmanship-এর সঙ্গে contemporary drape, নতুন silhouette এবং আধুনিক styling-এর মেলবন্ধন ঘটেছে।

Read More »
error: Content is protected !!