“গণেশ চতুর্থীর অজানা কাহিনি: কেন মোদকপ্রেমী বাপ্পা চাঁদকে দিলেন অভিশাপ?”

গণেশ চতুর্থীর দিনেই নাকি ঘটেছিল এক আশ্চর্য ঘটনা—বাড়ি বাড়ি মোদক খেয়ে পেট ফেটে গিয়েছিল গণেশের! তখনই রাস্তায় সাপ দেখে তিনি পেট বেঁধে নিলেন। পুরাণের পাতায় ভরপুর এমন অজস্র কাহিনি, যেখান থেকে স্পষ্ট—কেন আজও প্রত্যেক শুভকাজের শুরুতে প্রথম পুজো হয় গণেশের।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
“গণেশ চতুর্থীর অজানা কাহিনি: কেন মোদকপ্রেমী বাপ্পা চাঁদকে দিলেন অভিশাপ?”

ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী—হিন্দু সমাজে এই দিনটিই গণেশ চতুর্থী, সিদ্ধিদাতা গণেশের জন্মদিন। শাস্ত্র বলে, কোনও শুভ কাজই তাঁর পূজা ছাড়া শুরু হতে পারে না। দেবাদিদেব মহেশ্বর ও দেবী দুর্গা নিজে নির্দেশ দিয়েছিলেন, প্রথমেই গণেশের পূজা করতে হবে। তাই আজও দেশে-বিদেশে যেকোনও শুভকাজে সর্বাগ্রে গণেশ বন্দনা।

“গণেশ চতুর্থীর অজানা কাহিনি: কেন মোদকপ্রেমী বাপ্পা চাঁদকে দিলেন অভিশাপ?”

গণেশ নামের মাহাত্ম্য

গণেশ মানেই সর্ববিঘ্ননাশক। তাই এই দেবতার নামের ভক্তিতে ভরে আছে প্রতিটি পরিবার। একাধিক পুরাণে বলা হয়েছে, গণেশের নানা নাম—গণপতি, বিনায়ক, গজানন, একদন্ত, বাপ্পা ইত্যাদি। অনেকে আবার সন্তানের নাম রাখেন তাঁর গুণ অনুযায়ী—অথর্ব, দেবব্রত, মৃত্যুঞ্জয়, শাম্ভব, বিকট ইত্যাদি।

“গণেশ চতুর্থীর অজানা কাহিনি: কেন মোদকপ্রেমী বাপ্পা চাঁদকে দিলেন অভিশাপ?”

জন্মকাহিনির নানা রূপ

পুরাণের বিভিন্ন অধ্যায়ে গণেশ জন্মকথা নানা রূপে বর্ণিত। শিবপুরাণে আছে, পার্বতী নিজের গায়ের পাঁক থেকে এক কুমার সৃষ্টি করেন, শিবের সঙ্গে সংঘর্ষে তাঁর মস্তক ছিন্ন হয়, পরে হাতির মুণ্ড জুড়ে তাঁকে পুনর্জীবন দেন শিব। স্কন্দপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ, মৎস্যপুরাণ—প্রতিটি গ্রন্থেই গণেশ জন্মকথা ভিন্ন ভিন্ন আঙ্গিকে উঠে এসেছে। তবে সব পুরাণই একমত—তিনি হলেন দেবগণের পূজ্য, সর্বশ্রেষ্ঠ বিঘ্ননাশক।

“গণেশ চতুর্থীর অজানা কাহিনি: কেন মোদকপ্রেমী বাপ্পা চাঁদকে দিলেন অভিশাপ?”

মোদক ও চাঁদের অভিশাপ

হিন্দু সমাজে একটি প্রসিদ্ধ কিংবদন্তি আছে। এক গণেশ চতুর্থীতে বাড়ি বাড়ি মোদক খেয়ে ফিরছিলেন গণেশ। পেট ভরা, ইঁদুর বাহনে চড়ে চলেছেন। হঠাৎ সামনে সাপ দেখে ইঁদুর ভয় পেয়ে যায়, ফলে গণেশ পড়ে যান। ফেটে যায় তাঁর পেট, সব মোদক গড়িয়ে যায় রাস্তায়। দেবতা তখন নিজে সেগুলো আবার খেয়ে নিয়ে সাপ দিয়ে পেট বেঁধে ফেলেন।
আকাশ থেকে চন্দ্র এই দৃশ্য দেখে হাসলে, গণেশ ক্ষুব্ধ হয়ে তাঁকে অভিশাপ দেন—চতুর্থীর রাতে কেউ যদি চাঁদ দেখে, তার অকল্যাণ ঘটবে। তাই আজও ভাদ্র মাসের গণেশ চতুর্থীর দিনে চন্দ্র দর্শন এড়িয়ে চলেন বহু ভক্ত।

গণেশ কেবল দেবতা নন, তিনি ভক্তদের প্রিয় বাপ্পা। সুস্বাস্থ্য, সমৃদ্ধি আর মঙ্গল তাঁর আশীর্বাদে আসে বলে বিশ্বাস। তাই প্রতিটি ঘরে, প্রতিটি শুভকাজের শুরুতেই আজও প্রথম উচ্চারিত হয় একটাই নাম—“বিঘ্ননাশক গণপতি বাপ্পা মোরিয়া!”

RELATED Articles :
kolkata-kali-puja-history-heritage
কলকাতা

কালীপুজো ও কলকাতার ইতিহাস: কীভাবে এক শহরের পরিচয়ের সঙ্গে মিশে গেলেন মা কালী?

কলকাতা ও কালীপুজোর সম্পর্ক বাংলার ইতিহাস, শাক্তধর্ম এবং নাগরিক সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। কালীঘাট মন্দিরের ঐতিহ্য থেকে আধুনিক আলোকসজ্জার পুজোমণ্ডপ—জেনে নিন কীভাবে মা কালীর আরাধনা তিলোত্তমার সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

Read More »
ফুটবল সমর্থকদের ভোটে B.O.A.T হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশেষভাবে ২০০৮ সালের রোনাল্ডোকে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন ভক্তরা। তার অসাধারণ পারফরম্যান্স, গোলস্কোরিং দক্ষতা এবং ম্যাচজয়ী উপস্থিতিই এই স্বীকৃতির মূল কারণ।
খেলাধুলা

B.O.A.T নির্বাচনে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! সমর্থকদের ভোটে ২০০৮ সালের রোনাল্ডোই সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী

ফুটবল সমর্থকদের ভোটে B.O.A.T হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশেষভাবে ২০০৮ সালের রোনাল্ডোকে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন ভক্তরা। তার অসাধারণ পারফরম্যান্স, গোলস্কোরিং দক্ষতা এবং ম্যাচজয়ী উপস্থিতিই এই স্বীকৃতির মূল কারণ।

Read More »
flydubai-captain-smit-machchhar-honoured-by-uae-for-saving-passengers
দেশ বিদেশ

ফ্লাইদুবাই কাণ্ড: সাহসিকতার জন্য স্মিত মচ্ছরকে সম্মানিত করল সংযুক্ত আরব আমিরশাহি! শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের নজির

ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটে ভয়াবহ নিরাপত্তা সঙ্কটের সময় অসাধারণ সাহসিকতা দেখিয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁর এই বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এবং ফ্লাইট ক্রুকে সম্মানিত করেছে সংযুক্ত আরব আমিরশাহি।

Read More »
Indranil Sen: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
কলকাতা

Indranil Sen: গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

প্রাক্তন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রি, কোটি টাকার আর্থিক অনিয়ম এবং তদন্তে অসহযোগিতার অভিযোগকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে এই বহুচর্চিত মামলা।

Read More »
gangasagar-mela-expansion-muriganga-bridge-west-bengal
পুজোর সংবাদ

আয়তনে বাড়ছে ৬ লক্ষ বর্গফুট! বদলের বাংলায় জাতীয় মেলার স্বীকৃতির পথে গঙ্গাসাগর

গঙ্গাসাগর মেলার পরিসর ৬ লক্ষ বর্গফুট বাড়ানোর পরিকল্পনা এবং মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের অগ্রগতি ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। উন্নত যোগাযোগ, পর্যটন ও পরিকাঠামোর মাধ্যমে সাগরদ্বীপের ভবিষ্যৎ কীভাবে বদলাতে পারে, রইল তার বিস্তারিত প্রতিবেদন।

Read More »
india-vs-new-zealand-t20-series-third-match-preview-team-updates-2026
খেলাধুলা

ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ: ২-০ ব্যবধানে এগিয়ে ভারত, তৃতীয় ম্যাচে ফিরছে কোন তারকা? জেনে নিন দল ও ম্যাচের আপডেট

ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। ২৭ অক্টোবর ওয়েলিংটনে তৃতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। লকি ফার্গুসনের অনুপস্থিতি, কাইল জেমিসনের প্রত্যাবর্তন এবং সঞ্জু স্যামসন ও তিলক বর্মার ফর্ম—ম্যাচের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট।

Read More »
error: Content is protected !!