রাজারহাটে নতুন চমক, অদিতি মুন্সীর উদ্যোগে আন্তর্জাতিক মানের সুইমিং পুল

রাজারহাটে বিধায়ক অদিতি মুন্সীর উদ্যোগে উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের সুইমিং পুল। সাড়ে ছ’কোটি টাকায় গড়া এই পুলকে ঘিরে খুশি এলাকার মানুষ, রাজনীতিতে গুঞ্জন ‘অদিতিই রাজারহাটের ঘরের মেয়ে’।

Table of Contents

Share Our Blog Now :
Facebook
WhatsApp
রাজারহাটে নতুন চমক, অদিতি মুন্সীর উদ্যোগে আন্তর্জাতিক মানের সুইমিং পুল

রাজারহাটের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। বিধায়ক অদিতি মুন্সীর উদ্যোগে উদ্বোধন হলো একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল। বিধাননগর কর্পোরেশন, সাংসদ তহবিল ও বিধায়ক উন্নয়ন তহবিলের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে ছ’কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই পুল।

নবীন মুখ হয়েও একের পর এক চমক দিয়ে যাচ্ছেন অদিতি। কখনও প্রতিমা নিরঞ্জন ঘাট, কখনও নতুন বালিকা বিদ্যালয়— এবারে সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো সুইমিং পুল। লোকসভা নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পুজোর আগেই এলাকার মানুষকে এই পুল উপহার দেওয়া হবে। প্রতিশ্রুতি মতোই কাজ সম্পূর্ণ করে উদ্বোধন করা হলো কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী শ্রী সুজিত বসু ও নিউটাউন এলাকার বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জী মহাশয়।

রাজারহাটে নতুন চমক, অদিতি মুন্সীর উদ্যোগে আন্তর্জাতিক মানের সুইমিং পুল

এলাকার মানুষের চাহিদা পূরণ

দীর্ঘদিন ধরেই রাজারহাটের বাসিন্দারা একটি মানসম্পন্ন সুইমিং পুলের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাঁদের সেই স্বপ্ন পূরণ হলো। উদ্বোধনের দিন উপস্থিত অনেকেই প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান তাঁদের বিধায়ককে।

রাজনৈতিক বার্তা স্পষ্ট

রাজনৈতিক মহলে গুঞ্জন— শুধুই উন্নয়ন নয়, এই পুল আসলে বিরোধীদের উদ্দেশে একটি বার্তা। অদিতি মুন্সী শুধুই পোস্টার বা হোর্ডিংয়ে সীমাবদ্ধ নন, তিনি প্রকৃত অর্থেই রাজারহাটের “ঘরের মেয়ে” হয়ে উঠছেন। ভোট রাজনীতির বাইরেও তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চাইছেন, সেটাই ফুটে উঠছে এই উদ্যোগে।

ভবিষ্যতের লড়াইয়ের ইঙ্গিত

বিধানসভার দামামা এখনও অনেকটা দূরে, কিন্তু এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়েই অদিতি যেন আগেভাগেই জানিয়ে দিলেন— তিনি রাজারহাটের উন্নয়নের লড়াইয়ে প্রস্তুত।

RELATED Articles :
বিনোদন

২০ মার্চ প্রিমিয়ারের আগে মুক্তি পেল ‘ঠাকুমার ঝুলি’-র ট্রেলার, রহস্য–অনুভূতি–থ্রিলের অনন্য মিশেল

২০ মার্চ প্রিমিয়ারের আগে প্রকাশিত ‘ঠাকুমার ঝুলি’ সিরিজের ট্রেলার দর্শকদের সামনে এনেছে এক শ্বাসরুদ্ধকর রহস্য, যেখানে ঠাকুমা ও নাতনির অপ্রত্যাশিত জুটি জড়িয়ে পড়ে রাজনৈতিক পরিবারের অন্ধকার ঘটনায়। আবেগ, থ্রিল ও পারিবারিক টানাপোড়েন মিলিয়ে এটি হতে চলেছে অন্যতম আলোচিত বাংলা সিরিজ।

Read More »
বিনোদন

কলকাতায় ‘ফুল পিশি ও এডওয়ার্ড’ টিমের ঝলমলে সমাপ্তি উদযাপন, নারী দিবসে তারকাখচিত সানডাউনার

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় পোলো ফ্লোটেলে অনুষ্ঠিত হল “ফুল পিশি ও এডওয়ার্ড” ছবির শুটিং শেষ হওয়ার আনন্দোৎসব। তারকাখচিত উপস্থিতি, মজার আড্ডা, এবং আবেগঘন বক্তব্যে ভরা এই সানডাউনার অনুষ্ঠানে ফুটে উঠল ছবির দলগত বন্ধন ও প্রত্যাশা।

Read More »
পশ্চিমবঙ্গ

ধর্মতলায় ধর্নামঞ্চের পাশে মমতা–অভিষেকের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক: কী বার্তা দিল এই সাক্ষাৎ? কৌতূহলে তৃণমূল শিবির

ধর্মতলায় ধর্নামঞ্চের কাছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা তুঙ্গে। সাংগঠনিক কৌশল, রাজনৈতিক পরিস্থিতি নাকি ভবিষ্যৎ কর্মসূচি—ঠিক কী নিয়ে আলোচনা হল, তা নিয়েই বাড়ছে কৌতূহল।

Read More »
কলকাতা

ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে! ব্যস্ত রাস্তায় বিপজ্জনক লরির দাপট নিয়ে বাড়ছে উদ্বেগ

অতিরিক্ত বোঝাই লরির কারণে ব্যস্ত রাস্তায় তৈরি হল বিপজ্জনক পরিস্থিতি—ভারের চাপে সামনের চাকা কার্যত শূন্যে উঠে যাওয়ার দৃশ্য ঘিরে বাড়ছে উদ্বেগ। সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মালবোঝাইয়ের ঝুঁকি নিয়ে উঠে আসছে বড় প্রশ্ন।

Read More »
কলকাতা

অলিগলিতে কেন্দ্রীয় বাহিনীর কড়া টহল: সাড়ে সাত কিলোমিটার ‘রুট মার্চ’-এ কলকাতার পালস ধরল শহর

কলকাতার অলিগলি ও প্রধান সড়কে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসনের বার্তা, নাগরিকদের প্রতিক্রিয়া এবং এই নিরাপত্তা পদক্ষেপের তাৎপর্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

Read More »
রাশিফল

আজকের রাশিফল: ভাগ্যের ইঙ্গিত কী বলছে আপনার জন্য? প্রেম, কর্মজীবন ও অর্থভাগ্যের পূর্ণ বিশ্লেষণ

আজকের রাশিফলে মেষ থেকে মীন—১২টি রাশির জন্যই রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম এবং পারিবারিক জীবনে কী অপেক্ষা করছে আপনার জন্য? জেনে নিন আজকের পূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ এবং দিনটিকে সফল করতে কী কী বিষয় মাথায় রাখা জরুরি।

Read More »
error: Content is protected !!