
স্টার কিডদের প্রচলিত কমার্শিয়াল ডেবিউ ভেঙে মহারাজ-এর মতো ঐতিহাসিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র দিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন জুনাইদ খান। কারসানদাস মুলজির চরিত্রে তাঁর সাহসী অভিনয় শুধু সমালোচকদেরই নয়, দর্শকদের কাছেও তাঁকে নতুন প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
SVF তাদের প্রথম গুজরাটি চলচ্চিত্র “জয় কানহাইয়ালাল্ল কী”-র টিজার প্রকাশ করলো, যেখানে পরিবার, বিশ্বাস ও হাস্যরসের মেলবন্ধনে তৈরি হয়েছে এক উষ্ণ, বিনোদনভরা গল্প। সিদ্ধার্থ রানদরিয়া নেতৃত্বে ফিল্মটি ৯ জানুয়ারি ২০২৬ মুক্তি পাচ্ছে।